সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকায় অভিযান চালিয়ে দুইটি বাঘের চামড়া উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৬জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১০ রাউন্ড তাজা গুলি, ২টি মোটরসাইকেল ও ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়।

শুক্রবার বেলা ১১ টায় সাতক্ষীরাস্থ সুন্দরবন টেক্সটাইল মিলে সাতক্ষীরা র‌্যাব ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির সাংবাদিকদের এসব তথ্য জানান।

তাদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

আটককৃতরা হলেন, খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন চেচোড়ি গ্রামের মোখলেছ গাজীর ছেলে সেলিম (৩৫), কয়রা থানার চান্নীর চক গ্রামের ওয়াজেদ আলীর ছেলে রবিউল ইসলাম (৩৫), একই থানার মহারাজপুর গ্রামের শাহজাহানের ছেলে মোস্তাফিজুর (৩৬), পাইকগাছা থানার মোহাম্মদ আলীর ছেলে ফারুক (৪৮), একই থানার রাড়–লি গ্রামের সেকেন্দার আলীর ছেলে আমিরুল (২৫) ও সাতক্ষীরার আশাশুনি থানার দরগাহপুর গ্রামের মহিউদ্দীনের ছেলে সাবেক মেম্বর বখতিয়ার উদ্দীন (৪২)।

কেএইচ