পুলিশা বাধা উপেক্ষা করে গাইবান্ধা জেলা যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্ম সূচীর অংশ হিসাবে আজ (১৫ জুন) শনিবার সকাল ১১ টায় দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হলে পুলিশ বাধা দিলে শান্তি পূর্ণ মিছিলটি দলীয় অফিসের সামনে অনুষ্ঠিত হয়।
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক সফল তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিচারপতি মানিক কর্তৃক স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে গাইবান্ধা জেলা যুবদল এই বিক্ষোভ মিছিল করে।
গাইবান্ধা জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরীর সভাপতিত্বে বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম সেলিম, জেলা বিএনপির উপদেষ্টা সদস্য খন্দকার ওমর ফারুক সেলু, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম নান্নু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু, যুগ্ম-সাধারন সম্পাদক আব্দুর রহমান, যুবদলের সাংগঠনিক সম্পাদক খন্দকার জাহেদু্ন্নবী তিমু, জেলা যুবদলের সহ সভাপতি জাকিরুল ইসলাম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন- ফেরদৌস আলম লিটন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ইউনুস আলী দুখু, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক খন্দকার আল-আমিন, আব্দুর রহমান, আতাউর রহমান, ফরিদুল ইসলাম, আসাদুল ইসলাম মিলন, খুরশীদ আলম মনির, শফিকুর রহমান খোকা, আনোয়ার হোসেন রাখু, মাসুদ আকন্দ, মোঃ সাজু আকন্দ, মোঃ সামিউল ইসলাম, অসিম মন্ডল, মুত্তালিব, মিজানুর রহমান মিজান, সাজেদুল ইসলাম, জাহিদ, ফারুক, মেহেদী হাসান মুন, ফিরোজ শেখ, তারেক, রাসেল, প্রমূখ।
রুবেল/এমবি





