সরকারের প্রণীত ‘জাতীয় সম্প্রচার নীতিমালা’ ‘অসংগতিপূর্ণ’বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)। আর গণমাধ্যমের স্বাধীনতার সঙ্গে ‘অসংগতিপূর্ণ এ নীতিমাল বাস্তবায়ন না করার দাবি জানিয়েছে সুজন।

শনিবার এক বিবৃতিতে সুজনের সভাপতি এম হাফিজউদ্দিন খান ও সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়েছে, সুজন মনে করে এই নীতিমালা বাস্তবায়ন হলে সম্প্রচার মাধ্যমগুলোর ওপর তথ্য মন্ত্রণালয় তথা সরকারের নিয়ন্ত্রণ আরও বাড়বে,ফলে গণমাধ্যমের স্বাধীনতা সঙ্কুচিত হবে।

বিবৃতিতে বলা হয়, এ ছাড়াও নীতিমালার বেশকিছু ধারা অস্পষ্ট এবং স্পর্শকাতর। যেমন, অবমাননা, বন্ধু রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ও শত্রুতা এবং ইতিহাস বিকৃতি ইত্যাদি বিষয়সমূহ স্পষ্ট নয়। ফলে এ বিষয়গুলো অপব্যবহারেরও আশঙ্কা রয়ে যায়।

তাই যোগ্য ব্যক্তিদের সমন্বয়ে একটি স্বাধীন সম্প্রচার কমিশন গঠনের আগে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও গণমাধ্যমের স্বাধীনতার সঙ্গে অসংগতিপূর্ণ ‘জাতীয় সম্প্রচার নীতিমালা’ বাস্তবায়ন না করার জন্য সরকারের নিকট দাবি জানান।

উল্লেখ্য,গত ৫ আগস্ট ‘জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪’ অনুমোদন করেছে সরকার।

ঢাকা,  ৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম/একে,