করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ৩৫ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৯ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় পাঁচ হাজার ৭৭২টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৮৬৪টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৬০ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৮৮ শতাংশ।
দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৫৩ হাজার ১৩৮ জন। এরমধ্যে সুস্থ্য হয়েছেন ১৯ লাখ ৩৫৪ জন। মৃত্যু হয়েছে ২৯ হাজার ১২৭ জনের।
এবিএস





