গণতন্ত্র পুনরুদ্ধার, নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা, রাষ্ট্রীয় সন্ত্রাস, গুম-খুন ও নেতাকর্মীদের গুলি করে পঙ্গু করার প্রতিবাদে, আটককৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ৭২ ঘণ্টার হরতাল ও স্বৈরাচার সরকারের পদত্যাগের দাবীতে গণমিছিলের সমর্থনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই মিছিল করে।
রবিবার সকাল ৮টায় ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিক, সামসুল আলম রানা ও মেহবুব মাছুম শান্ত এবং সহ-সাংগঠনিক সম্পাদক আমির আমজাদ মুন্নার নেতৃত্বে সাইন্স এনেক্স ভবন থেকে মিছিলটি শুরু হয়ে মোকাররম ভবনে গিয়ে শেষ হয়।
মিছিলে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল নেতা শাহনেওয়াজ, সাইদুর রহমান, বুয়েট ছাত্রদলের সভাপতি কেএস মুসাব্বির সাফি, ছাত্রদল আইইবির সাধারণ সম্পাদক ফুলন কর্মকার, ঢাবির মাস্টারদা সূর্যসেন হলের বাসার, মুজিব হলের খোরশেদ সোহেল কবি জসিম উদদীন হলের মাসুদুর রহমান মাসুদ, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের মোহসিন ভূইয়া, জহুরুল হক হলের নেওয়াজ নাদির, এসএম হলের হাবিবুল বাসার, এম এ রহিম রনি, শিমুল প্রমুখ উপস্থিত ছিলেন।
ইআর





