বরিশাল নগরীর সিএন্ডবি রোডে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহি ফিরোজ খান (৩৭) নিহত হয়েছেন।

শুক্রবার রাত পৌনে ১০টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সিএন্ডবি ১ নম্বর পুল এলাকার সড়ক থেকে মোটরসাইকেলে করে মূল সড়কে আসছিলেন ফিরোজ খান।এ সময় ট্রাকের সাথে ধাক্কা লাগে মোটরসাইকেলের। এরপর হাসপাতালে মারা যান ফিরোজ।

নিহত ফিরোজ খান নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের সিকদারপাড়া সংলগ্ন কালুখাঁ বাড়ির বাসিন্দা ইয়াসিন খানের ছেলে।

ইআর