পার্বত্য এলাকায় অব্যাহত চাঁদাবাজি,অপহরণ,খুন,গুম ও সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ, নিরিহ বাঙ্গালি মটরসাইকেল চালক সাদিকুল হত্যাকান্ড ও শান্ত হত্যার বিচার এবং বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে দেশী-বিদেশী ষড়যন্ত্রের প্রতিবাদে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদ মাটিরাঙ্গা উপজেলা শাখা।

শনিবার সকাল ১০টায় সংগঠনটির উদ্যোগে উপজেলা সভাপতি রবিউল হোসেন এর সভাপতিত্বে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনে প্রধান অথিতির বক্তব্য রাখেন,খাগড়াছড়ি পৌর কাউন্সিলর ছাত্রনেতা আব্দুল মজিদ, প্রধান বক্তা ছিলেন পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য ছাত্রনেতা ইব্রাহীম মনির, বিশেষ বক্তা খাগড়াছড়ি জেলা সভাপতি লোকমান হোসেন।

মানববন্ধনে আব্দুল মজিদ বলেন, নামধারী একটি মহল পার্বত্যাঞ্চলকে অশান্ত করার চেষ্টা করছে। এছাড়া দেশি-বিদেশী ষড়যন্ত্রকারীদের একটি অংশ সেনাবাহিনীর ভাবমর্তি ক্ষুন্ন করতে উঠে-পড়ে লেগেছে।

ইব্রাহীম মনির বলেন, বহুদিন যাবৎ পার্বত্যাঞ্চলে নামধারী কতিপয় উপজাতিয় আঞ্চলিক সংগঠনগুলো বাঙালীদের অস্ত্ররে মুখে জিম্মি করে রেখেছে। তাদের অবৈধ অস্ত্রের মুখে পাহাড়ের মানুষ আজ নিরাপত্তাহীন।

বক্তারা আরও বলেন, পার্বত্যাঞ্চলে উপজাতি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী ঘুম, খুন, চাঁদাবাজি,অপহরণ অব্যাহত রেখেছে। স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময় এই পর্যন্ত প্রায় ৪০ (চল্লিশ) হাজার সাধারণ বাঙালিকে হত্যা করেছে এই উপজাতী সন্ত্রাসী সংগঠনগুলো। এখন নতুন করে আবার বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে গভীর ষড়যন্ত্র শুরু করেছে। তাদের এই ষড়যন্ত্রকে প্রতিহত করার জন্য বাঙালি সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।সেই সাথে সাদেকুল সহ পাহাড়ে সকল বাঙ্গালি হত্যার বিচার পূর্বক নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে অধিক হারে সেনা ক্যাম্প স্থাপনের জোর দাবি জানাান।

মানব বন্ধনে আরো উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা সহ কমান্ডার আবু হানিফ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের জেলা সভাপতি হারুন, সাবেক মেম্বার আব্দুল কাদের, জেলা ছাত্র পরিষদের যুগ্ম সম্পাদক আসাদ, মাটিরাঙ্গা পৌর আহবায়ক জালাল আহমেদ, লিটন, সাইফুল ইসলাম, নজরুলসহ সংগঠণটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আবুবকর/জারিফ