বেনাপোল বন্দরের পণ্যগুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বর্তমানে তা আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে পোর্টথানা ভবনসহ বন্দরের অন্যান্য পণ্য গুদামেও।
জনবসতি এলাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী। আগুন নেভাতে কাজ করে যাচ্ছে স্থানীয় ফায়ার সার্ভিস।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার ( অক্টোবর ০২) ভোর ৬ টা ৫ মিনিটের দিকে বন্দরের ২৩ নম্বর পণ্য গুদাম থেকে ধোঁয়া উঠতে দেখেন স্থানীয়রা। কিছুক্ষণের মধ্যেই দাউদাউ করে আগুন জ্বলে ওঠে।
এক পর্যায়ে বন্দরের পাশের পণ্য গুদাম ও পণ্যাগারের পাশে থাকা পোর্ট থানা ভবনেও ছড়িয়ে পড়ে আগুন। বন্দরে মালামাল লোডিংয়ের অপেক্ষায় থাকা বাংলাদেশি ও ভারতীয় ট্রাক চালকরা গাড়িতে আগুন লাগার অাশঙ্কা করছেন।
বন্দরের দু’টি ফায়ার সার্ভিসের ইউনিট বর্তমানে আগুন নেভানোর কাজ করছে বলে নিশ্চিত করেছেন বেনাপোল স্থলবন্দরের পরিচালক নিতাই চন্দ্র সেন।
এমএনজে





