মহামারি আকারে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বাংলাদেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট ৯ জন মারা গেলেন।
এছাড়া নতুন করে আরও ১৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

আজ (০৫ এপ্রিল) রোববার দুপুরে কোভিড-১৯ নিয়ে সর্বশেষ পরিস্থিতি জানাতে অনলাইন লাইভ ব্রিফিংয়ে আসে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর)।

ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৮ জনে।

এসময় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, স্বাস্থ্য অধিদফতরের এমআইএস শাখার পরিচালক ডা. মো. হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, করোনায় মৃত ব্যক্তির বয়স ৫৫। তিনি নারায়ণগঞ্জের অধিবাসী। নতুন শনাক্ত ১৮ জনের ১৫ জনই পুরুষ, তিনজন নারী। তাদের মধ্যে ১৫ জন ঢাকার, দুইজন মাদারীপুরের ও বাকি একজন নারায়ণগঞ্জের।

এমবি