আল-কায়েদার ভিডিও বার্তা পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার দুপুরে এ কথা জানান তিনি।
বুধবার একটি ভিডিও বার্তায় আল-কায়েদার প্রধান আয়মান আল জাওয়াহিরি ভারতীয় উপমহাদেশে আল-কায়েদার শাখা খোলার ঘোষণা দেন।
তিনি বলেন, "ভারতীয় উপমহাদেশের মায়ানমার, বাংলাদেশ, আসাম, গুজরাট, আহমেদাবাদ এবং কাশ্মিরের মুসলিমদের ঐক্যবদ্ধ করতে এবং মুসলমানদের উপর অবিচার ও নিপীড়ন থেকে উদ্ধার করতে এসব এলাকা আল কায়েদার শাখা খোলা হবে।"
ঢাকা, ৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





