খুলনা নগরীর খালিশপুরে মহিবুল(২২) এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে বিটিসিএল ভবনের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তিনি প্লাটিনাম কাঁচা কলোনির বাসিন্দা মো. মুজিবর রহমানের ছেলে। তিনি হাজী মুহম্মদ মুহসিন কলেজের শিক্ষার্থী।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমীর তৈয়মুর ইলী জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থলে ক্রিকেট খেলার ব্যাট ও স্ট্যাম্প পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশের অভিযান চলছে।
এমই





