গাজীপুর সিটি করপোরেশন এলাকায় একটি পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে ৮জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অর্ধশতাধিক।

সোমবার (০৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাশিমপুরের নয়াপাড়ায় ‘মাল্টি ফ্যাবস লিমিটেড’ নামের এই পোশাক কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে জয়দেবপুর, কালিয়াকৈর ও টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা রাত ৮টার দিকে উদ্ধার কাজ শুরু করে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

কারখানার লোকজন ও এলাকাবাসীর সহায়তায় আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে পাঠানো হচ্ছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আখতারুজ্জামান বলেন, সন্ধ্যা ৭টার দিকে ওই কারখানায় বয়লার বিস্ফোরণ হওয়ার পর কারখানার ৪তলা ভবনের দোতলা পর্যন্ত একপাশের অংশ ধসে পড়েছে।

এমবি