শনিবার (২৭ মে) দুপুর ১২টার দিকে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায় পুলিশ ।

শাহবাগ থানার এসআই আবু সাঈদ বলেন, সাড়ে ১১টার দিকে খবর পাই হাইকোর্ট মাজারের সামনে অচেতন অবস্থায় এক ব্যক্তি পড়ে আছেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি ওই ব্যক্তি ভবঘুরে ছিলেন। আশেপাশে ঘুরে ঘুরে ভিক্ষাবৃত্তি করতেন। তবে তার নাম পরিচয় পাওয়া যায়নি। ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এনএইচ