যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন থেকে আরো ১৩ জন বাংলাদেশি দেশে ফিরছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টায় তারা ফ্লাই দুবাইর একটি ফ্লাইটে (এফজেড ৫৮৩ ) দেশে পৌঁছাবেন।
বৃহস্পতিবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ খবর জানানো হয়েছে।
এর আগে ইয়েমেন মুখাল্লাহ তাদের উদ্ধার করে ওমানের মাস্কাটে অবস্থিত বাংলাদেশি দূতাবাস।
গত ২১ এপ্রিল আরো ১৩৬ জন দেশে ফিরেন। এছাড়া ১৯ এপ্রিল ফেরেন ৩৩৭ জন বাংলাদেশি।
এআর





