রাজধানীতে অভিযান চালিয়ে এক লাখ টাকার সমমান জাল টাকাসহ ৩ জনকে আটক করেছে র‌্যাব-২ এর একটি দল।

আটককৃতরা হলেন- সাগর (২০), হাসান (২০) এবং ইমন (২২)। আটককৃতরা আদাবরের -১৭/সি, বালুর মাঠ এলাকায় থাকেন।

আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন র‌্যাব-২ এর অপারেশন অফিসার সিনিয়র এএসপি মারুফ আহমেদ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি বিশেষ দল বুধবার বিকেলে রাজধানীর আদাবর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

এ সময় তাদের কাছ থেকে এক লাখ টাকার সমমান জাল টাকার নোট উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

এমআর