ঈদুল ফিতর উপলক্ষে ১৭ জুলাই থেকে টানা পাঁচ দিন হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানিসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম বন্ধ থাকবে।
তবে হিলি ইমিগ্রশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে যাত্রী পারাপার যথারীতি স্বাভাবিক থাকবে। ২২ জুলাই থেকে বন্দর দিয়ে পনুরায় দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানিসহ সব ধরনের কার্যক্রম চালু হবে।
বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম শাহিন জানান, এসোসিয়েশনের এক বৈঠকে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে টানা পাঁচ দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রাখার সিন্ধান্ত নেয়া হয়েছে।
সিন্ধান্ত অনুযায়ী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে বিষয়টি ভাতরীয় রফতানিকারক, সিএন্ডএফ এজেন্ট এবং হিলি স্থলবন্দরের আমদানি-রফতানিকারক, সিএন্ডএফ এজেন্ট, বন্দর, কাস্টমস সংশ্লিষ্ট সবাইকে অবগিত করা হয়েছে।
হিলি শুল্ক ষ্টেশন কর্তৃপক্ষ জানায়, ঈদ উপলক্ষে বন্ধের কারণে পাঁচদিন আমদানিকৃত পণ্যের বিল অব এন্ট্রি সাবমিট, পণ্যের পরীক্ষণ, শুল্কায়ন, ডেলিভারিসহ হিলি শুল্ক স্টেশনের সব কার্যক্রম বন্ধ থাকবে।
তবে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রাখতে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট গেটে কাস্টমসের একটি বিভাগ খোলা থাকবে।
এআই/





