গাইবান্ধার সাদুল্যাপুরে দোকান ঘড় নিমার্ণ করাকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষে পল্লী চিকিৎসক অনিল চন্দ্র (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।
এ সময় আহত হয়েছে আরো ৩ জন। আহতরা হলেন,অজিত চন্দ্র (৪৩) কৈলাশ চন্দ্র (৫২) ও আলামিন (২৬)।
শনিবার সকাল ৮টার দিকে উপজেলার দামোদরপুর ইউনিয়নের জামুডাঙ্গা গ্রামের জালাদুর মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই গ্রামের মৃত্যু মহেন্দ্র চন্দ্রের পুত্র পল্লী চিকিৎসক অনিল চন্দ্রের জায়গায় একই গ্রামের মৃত্য মুনছুর আলীর পুত্র ছিদ্দিক মিয়া অস্থায়ী দোকান ঘড় নির্মাণ করে ব্যবসা করে আসছিলেন। তার দোকান ঘড় সড়ে দিয়ে অনিল চন্দ্র নিজেই ব্যবসা করার লক্ষে স্থায়ী দোকান ঘড় নিমার্ণ করেন।
এতে ছিদ্দিক মিয়া ক্ষিপ্ত হয়ে ওই ঘড়ের সম্মুখে পাল্টা ঘড় নিমার্ণ করতে যায়। এ সময় অনিল চন্দ্র বাধা দিতে গিয়ে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে। এতে অনিল চন্দ্রসহ ৪ ব্যাক্তি আহত হয়। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে সাদুল্যাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক অনিল চন্দ্রকে মৃত্যু বলে ঘোষণা করেন।
অপর আহদের মধ্যে কৈলাশ চন্দ্রকে আশংকা জনক অবস্থায় রংপুর মেডিকেলে রেফার করা হয়েছে।
এসএইচ





