চট্টগ্রামের লোহাগাড়ায় বাসচাপায় মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছে। আজ বুধবার দুপুরের দিকে চট্টগ্রাম-কক্সবাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত হয়েছেন বাসের পাঁচ যাত্রী। তাঁদের উদ্ধার করে স্থানীয় একাধিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন সুমিতা রানী (২৮), তাঁর মেয়ে শিমু রানী (৬) ও পথচারী আরাফা বেগম (৫০)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে চাঁদপুর থেকে কক্সবাজারগামী এশিয়া লাইনের একটি বাস লোহাগাড়া থানার সামনে বিপরীত দিক থেকে আসা একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারায়। পরে বাসটি একটি রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশায় থাকা মা-মেয়ে এবং রিকশার পাশে থাকা পথচারী নারী নিহত হন।
এমই