যশোরের শার্শা উপজেলায় একটি ম্যাগজিন ও ছয় রাউন্ড গুলিসহ আব্দুস সালাম (২৪) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

উপজেলার বাগআঁচড়া বাজার থেকে বুধবার রাত ১১টার দিকে তাকে আটক করা হয়।আটক সালাম উপজেলার রাড়ীপুকুর গ্রামের মৃত মান্দার সরদারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেশার্শা থানা পুলিশের সহকারী পরিদর্শক(এসআই) সজিব দত্ত জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাগআঁচড়া বাজার থেকে সালামকে আটক করা হয়।

পরে সালামের স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়ি থেকে একটি পিস্তলের ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে শার্শা থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান সজিব দত্ত।

ঢাকা, ৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর