গাইবান্ধার সুন্দরগঞ্জে মুক্তিপণের টাকা না পেয়ে অপহৃত শিশু শুভ হত্যাকারীদের ফাঁসি দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার দুপুরে সচেতন নাগরিক সমাজের ব্যানারে মীরগঞ্জ বাজার এলাকার আশেক আলীর চাতাল থেকে মিছিলটি বের করা হয়।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল থেকে শুভ হত্যাকারীদের ফাঁসি দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
৮ সেপ্টেম্বর সন্ধ্যায় পৌরসভার বালাপাড়া গ্রামের আশেক আলী মাস্টারে ছেলে শুভকে (৩) দুর্বৃত্তরা অপহরণ করে মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা নিতে এসে ১০ সেপ্টেম্বর অপহরণকারী চক্রের ৯ সদস্য পুলিশের হাতে গ্রেফতার হয়।
পরে গ্রেফতারদের স্বীকারোক্তি অনুযায়ী ওই দিন রাত পৌনে ৯টায় স্থানীয় একটি খাল থেকে শুভর লাশ উদ্ধার করে পুলিশ।
জেআই





