ভোলায় ক্যারিয়ার ডিজাইন স্কুল এ্যান্ড কলেজের আয়োজনে মহান মাতৃভাষা উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগীতার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন উক্ত প্রতিষ্ঠানের প্রাক্তন অধ্যক্ষ আলহাজ্ব শাহজাহান।

সিনিয়র শিক্ষক মনিরুল ইসলামের সঞ্চালনায় ষষ্ঠ শেণির ছাত্র মোঃ নুরুল আফরিদি রাজের পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সকাল ৯টায় অনুষ্ঠানটি শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ছাইদুজ্জামান উপস্থিত থাকার কথা থাকলেও তিনি ব্যস্ততার কারনে আসতে পারেননি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাছুমা খানম মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শামসুল হুদা ও ক্যারিয়ার ডিজাইন স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠা সদস্য মোঃ জামাল উদ্দিন।

এছাড়া প্রতিষ্ঠানটির বর্তমান প্রধান শিক্ষক আবু জাফর চৌধুরীসহ অন্যান্য শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের অভিবাবকরা উপস্থিত ছিলেন।

সাংস্কৃতিক প্রতিযোগীতায় ৬টি বিভাগে ৯টি গ্রুপ অংশগ্রহণ করে। প্রতিযোগীতায় কোরআন তেলোয়াতে 'ক' গ্রুপে নার্সারী শ্রেণির সামিদ হোসেন, 'খ' গ্রুপে ২য় শেণির ফাতিন মাহতাব, কবিতা আবৃতিতে প্লে শেণির রাফাতুল আদল, 'খ' গ্রুপে ২য় শেণির তাসনিম আহমেদ, 'গ' গ্রুপে ৬ষ্ঠ শেণির সাজিন, ইসলামী সংগীতে ৭ম শেণির আবু জহিদ জিসান, দেশাত্মবোধক গানে ৭ম শেণির জায়েদ আনজাম, মাতৃভাষার উপর বক্তব্যে ৮ম শেণির তানিম এবং যৌথভাবে অভিনয়ে আনজামও জিসান প্রথম স্থান অধিকার অর্জন করেন। এছাড়া আরও ২০ জন শিক্ষার্থী বিজয়ী হন।

অনুষ্ঠান শেষে অতিথি ও শিক্ষকবৃন্দ বিজয়ীদেরকে পুরস্কার তুলে দেন।

জেডআই