সোমবার (২১ আগস্ট) সকাল ৮টা ২১মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ময়মনসিংহ জিআপরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার রাত ৮টার দিকে ময়মনসিংহ জংশন স্টেশন থেকে অগ্নিবীণা ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। রাত পৌনে ৯টার দিকে ফাতেমানগর স্টেশন পার হলে ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। পরে ময়মনসিংহ কেওয়াটখালি থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে গিয়ে ভোর ৫টার দিকে লাইনচ্যুত বগি উদ্বারের পর লাইন মেরামত করে ওই পথে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। এসময় উভয় দিকে একাধিক ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পরায় যাত্রীরা বিপাকে পড়েন।

এনএইচ