ডেসটিনি গ্রুপের অর্থ পাচারের দুই মামলায় আগামী ২৪ আগস্ট চার্জ গঠনের জন্য নিম্ম আদালতকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
নিম্ন আদালতের বিচারক কামরুল ইসলাম মোল্লাকে এ নির্দেশ পালন করতে বলা হয়েছে।
বুধবার দুপুরে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জেবিএম হাসানের হাইকোর্ট বেঞ্চ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
আদলতে দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। তিনি জানান, ২৪ তারিখে চার্জ গঠন করে এ সংক্রান্ত প্রতিবেদন ৩১ আগস্ট হাইকোর্টে দাখিল করতে বলা হয়েছে।
এমএনজে





