ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সীগঞ্জের সিরাজদিখানের চালতিপাড়া নামক এলাকায় যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।

বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে।

আহতদের ঢাকা মেডিক্যাল হাসপাতাল ও স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত যাত্রীরা সকলেই লেগুনার যাত্রী বলে জানা গেছে।

নিহতরা হলেন- মো. রাসেল (৩০), নিহত রাসেলের অজ্ঞাত নামীয় স্ত্রী , এরশাদ (৩২) ও অজ্ঞাত পরিচয়ের আরো এক ব্যক্তি।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকাগামী ইলিশ পরিবহণের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মাওয়াগামী একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪ লেগুনা যাত্রী নিহত এবং আহত হন ১০ জন।

এমকে