বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাতিজা বাগেরহাট -১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের শশুর ও অরিয়ন গ্রুপের উপদেষ্টা মতলেবুর রহমান চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে----রাজেউন)।
বৃহস্পতিবার সকাল ৭টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।
কর্মজীবনে তিনি জুট করপোরেশনের জেনারেল ম্যানেজার, পরবর্তীতে ইস্পাহানী গ্রুপ, এক্সিম ব্যাংক এবং অরিয়ন গ্রুপের উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার বাদ আছর গুলশানের আজাদ মসজিদ প্রাঙ্গনে জানাযা শেষে বনানী কবরস্থানে দাফন করা হয়।
তিনি সাতক্ষীরা জেলার ভালুকা চাঁদপুর গ্রামে ১৯৩২ সালে ১ নভেম্বর জন্মগ্রহণ করেন।
তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মীর শওকাত আলী বাদশা এমপি, বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমানসহ জেলা আওয়ামী লীগের নেতারা গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারে প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
জেআই





