রাজধানীর কামরাঙ্গী চর মেডিকেল মাঠ কুড়ের ঘাট এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩ জন।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ওই কারখানায় আগুন লাগে। কারখানাটিতে শিশুদের পোশাক তৈরি হতো।
কামরাঙ্গী চর থানার এসআই রায়হান আহমেদ জানান, কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু জানা যায়নি। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। তবে নিহতের পরিচয় জানান যায়নি।
আহত ৩ জন হলেন শাহীন, রুবেল ও সোহাগ।
আগুনে সৃষ্ট ধোঁয়ার কারণে ওই ব্যক্তি নিহত হন এবং অপর ৩ জন আহত হন বলে জানিয়েছেন ওসি। এ ঘটনায় কেউ অগ্নিদগ্ধ হননি।
পোশাক কারখানাটির মলিক শেখ হেমায়েত উদ্দিন বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস সদরদপ্তরের অপারেটর জীবন মিয়া জানান, লালবাগ থেকে ২টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে কি কারণে এবং কিভাবে আগুন লেগেছে সে বিষয়ে এখনো নিশ্চিত নয় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
ঢাকা, ১০ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস





