মাগুরা-ফরিদপুর মহাসড়কের কছুন্দী এলাকায় বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফরিদপুরের মধুখালী উপজেলার সীতারামপুর গ্রামের একরাম হোসেনের ছেলে শামছুর রহমান শামীম (২৫) ও একই এলাকার গাড়াখোলা গ্রামের কুরবান আলীর ছেলে ওবাইদুর (২৭)।
মাগুরা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কুমারেশ চন্দ্র জানান, বিকালে ফরিদপুর থেকে মাগুরাগামী একটি মোটরসাইকেলকে কছুন্দী এলাকায় বিপরীতমুখী একটি বাসকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি রাস্তায় ছিটকে পড়লে ঘটনাস্থলেই আরোহী শামীম ও ওবাইদুরের মৃত্যু হয়।
তিনি আরও জানান, ঘটনার পরপরই চালক বাসটি নিয়ে পালিয়ে যায়। নিহতের পরিবারের সদস্যরা মৃতেদহ বাড়িতে নিয়ে গেছেন।
কেএইচ





