চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ঘোড়াস্ট্যান্ড এলাকা থেকে ২৪টি ককটেল উদ্ধার করেছে র্যাপব। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।

র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার এএসপি রেজা সারওয়ার জানান, শনিবার রাত সোয়া ২টার দিকে ঘোড়াস্ট্যান্ড এলাকার কবরস্থানের কাছ থেকে পরিত্যাক্ত অবস্থায় ২৪টি ককটেল উদ্ধার করা হয়। নাশকতা চালানোর উদ্দেশ্যে সেগুলো মজুদ রাখা হয়েছিল বলে ধারণা র‌্যাবের।

উদ্ধার হওয়া ককটেল চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় জমা দেওয়া হয়েছে।

ঢাকা, ২৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই