খাগড়াছড়িতে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে বিএনপি’র ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে সোমবার সকাল ১১টায় এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালি শেষে বিএনপি’র প্রতিষ্ঠতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে ৩৬ পাউন্ডের প্রতিষ্ঠারবার্ষিকীর কেক কাটা হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, জেলা বিএনপির সহসভাপতি মণীন্দ্র কিশোর ত্রিপুরা, কংচাইরী মাস্টার, যুগ্ম সম্পাদক মংসাথোয়াই চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিল্লাত, মাটিরাঙা উপজেলা চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক, মাহবুবুল আলম সবুজ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, জেলা মহিলা দলের সভানেত্রী শাহনাজ বেগম রোজি ও সম্পাদিকা কোহেলী দেওয়ান প্রমুখ।

ঢাকা, ১ সেপ্টম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই