বিবিসির মেয়র আহসান হাবিব কামাল বলেন, জঙ্গি দমনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প নেই। জাতির স্বার্থে দলীয় সংকীর্ণতায় না ভুগে বরিশাল সিটির প্রতিটি ওয়ার্ডে সর্বদলীয় নাগরিক কমিটি গঠন করার আহবান জানান।

তিনি বলেনপ্রতিটি ওয়ার্ড কাউন্সিলরকে আহবায়ক করে, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত,গীর্জার ফাদারকে সমন্বয় করে সুশীল সমাজের প্রতিনিধিসহ সর্বস্তরের পেশাজীবীদের সমন্বয় করে এই কমিটি গঠন করতে হবে।

তিনি বলেন আমি অচিরেই কাউন্সিলারদেরকে এ বিষয়ে নির্দেশনা প্রদান করব। ২৫শে জুলাই সোমবার বেলা ১২.০০ ঘটিকায় বরিশাল সিটি কর্পোরেশন মেয়র কার্যালয়ে তথ্যগাইড বরিশালের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় কালে তিনি এসব কথা বলেন।

এ সময় তথ্য গাইডবরিশালের উপদেষ্টা, জাতীয় মানবধিকার সমিতির মহাসচিব মোঃ মঞ্জুর হোসেনঈসা, তথ্য গাইড বরিশালের সম্পাদক ও প্রকাশক জাহিদুল ইসলাম মামুন, পরিচালক

কামরুল ইসলাম ফারুক, আরিফুল ইসলাম রাজিব সহ আরট ফাউন্ডেশনের নেতা মোঃসরোয়ার হোসেন উপস্থিত ছিলেন।এ সময় তথ্য গাইড বরিশাল বইটি মেয়র মহোদয়কে সৌজন্য উপহার দেওয়া হয় এবং তথ্য গাইড বরিশালের পক্ষ থেকে উপদেষ্টা মোঃ মঞ্জুর হোসেন ঈসা বলেন জঙ্গি দমনে আমরা নিরলস ভাবে সকলকে সাথে নিয়ে কাজ করছি।

জনগণ আগে থেকে অনেকসচেতন হয়েছে। কিন্তু সর্ব মহলে আরো সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সবাইকেমিলেমিশে একযোগে কাজ করতে হবে। বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পঞ্চাশপিচ “তথ্য গাইড বরিশাল”কিনে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন মাননীয় মেয়র।

এআই