সাতক্ষীরায় সম্মাননা পেলেন ৪ মধু গবেষক। মাইকেল মধুসূদন দত্তের সাহিত্য কর্ম নিয়ে গবেষণায় বিশেষ অবদানের জন্য রোববার সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত ৬ষ্ঠ মহাকবি মাইকেল মধুসূদন দত্ত সাহিত্য সম্মেলনে তাদের এই সম্মাননা দেয়া হয়।

সম্মাননা প্রাপ্ত মধু গবেষকরা হলেন- সাহিত্যিক অরুন কুমার ঘোষ,মাসুদা মোবারক,মোল্লা আলি আহমেদ ও এসকে ফারুক আহমেদ।

এদিকে,৬ষ্ঠ মহাকবি মাইকেল মধুসূদন দত্ত সাহিত্য সম্মেলন উপলক্ষে সাতক্ষীরা প্রেসক্লাব ২ বাংলার কবি-সাহিত্যিকদের মিলন মেলায় পরিণত হয়। বাংলাদেশ ও ভারতের শতাধিক কবি-সাহিত্যিক এতে অংশ নেন।

সম্মেলনে বিশিষ্ট কবি গাজী শাহজাহান সিরাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মধুসূদন গবেষক সরদার রুহুল আমিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারতের কলকাতার বিশিষ্ট কবি ড. ভারতী বন্দোপাধ্যায়,  ড. রাসবিহারী দত্ত,আনসার উল হক,কবি অপূর্ব কর,বিশিষ্ট কবি অরুপ পান্তী,বিশিষ্ট সাহিত্যিক প্রফেসর আব্দুল মান্নান,আঞ্চলিক উপভাষা গবেষক অধ্যাপক কাজী মুহাম্মদ অলিউল্লাহ,ইতিহাস সংগ্রাহক অধ্যাপক আবুল হোসেন,সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আবু আহমেদ,সাধারণ সম্পাদক কবি মোস্তাফিজুর রহমান উজ্জল,মধুসূদন সাহিত্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সম্পাদক কবি সোবহান আমিন প্রমুখ।

ঢাকা, ২৯ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ