রানা প্লাজা দূর্ঘটনার তৃতীয় বার্ষিকী পূর্তী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় শ্রমিকদের তোপের মুখে পরেন ডা. এনামুর রহমান, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য। আজ রোববার সাভারে রানা প্লাজার শ্রমিকদের এই তোপের মুখে পড়েন।

শ্রমিকদের সামনে বক্তব্য দেওয়ার সময় শ্রমিকরা দারিয়ে যায় এবং প্রশ্ন করতে থাকে আমরা কোন সাহায্য সহযোগিতা পাই নাই, এনাম মেডিকেলে গেলে টাকা ছাড়া কিছুই হয়না।

কয়েকজন শ্রমিক জোরে জোরে বলতে থাকেন, আপনারা শুধু বক্তব্যই দিতে থাকেন, জুতা মারলেও আপনাদের কথা শেষ হবে না। গতকাল গুলশানে বক্তব্য দিয়েছেন সকল শ্রমিককে ৭৪ লক্ষ্য করে টাকা দেয়া হয়েছে। কই আমরা তো টাকা পাই নাই। তাহলে এতো টাকা কই গেল।

ডা. এনামুর রহমান বক্তব্যের সময় বলেন, রানা প্লাজার ঘপনায় আপনার যারা এখনো আহত আছেন, তাদেরকে এনাম মেডিকেল ফ্রি চিকিৎসা দেয়া হবে।

এ সময়ই এক মহিলা শ্রমিক দাঁড়িয়ে বলতে থাকেন, আমি কয়েক দিন আগেও আপনার মেডিকেলে গিয়েছি, আমার কাছ থেকে দুই হাজার একশত টাকা নিছে, আগে টাকা দিছি তার পর চিকিৎসা করাইছে। আপনারা শুধু কথাই বলেন, কাজের বেলা কিছুই না।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ঢাকা জেলা পুলিশ সুপার, ফায়ার সার্ভিসের ডেপুটি ডিরেক্টর মামুনুর রহমানসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।

ইআর/এমবি