ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় মোটরসাইকেল চালক ও পল্লী প্রগতিসহায়ক সমিতির কর্মকর্তা মো. আরিফ মোল্লা (২৮) মারা গেছেন।
শনিবার সকাল ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামরদী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ফরিদপুর থেকে বরিশালগামী বিলাস পরিবহনের একটি বাস শনিবার সকালে পেছন থেকে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান ওই এনজিও কর্মকর্তা।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।
এমকে





