ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে।

তাদের মধ্যে করোনাভাইরাস পজিটিভ ৬ জন পুরুষের এবং ৩ জন নারীসহ অন্যরা করোনার উপসর্গ নিয়ে মারা যান।

ঢামেক হাসপাতালে গত ০২ মে থেকে ১৬ জুন (মঙ্গলবার) বিকাল সাড়ে ৫টা পযর্ন্ত করোনা ইউনিটে নারী ও পুরুষ মিলে ৬৭৩ জন মারা গেছেন। এদের মধ্যে ১৬১ জন করোনা আক্রান্ত হয়ে মারা যান।

ঢামেক হাসপাতালের মর্গ অফিসের ওয়ার্ড মাস্টার আব্দুল গফুর মঙ্গলবারে (১৬ জুন) বিকালে এই মৃত্যুর বিষয় গুলো নিশ্চিত করেছেন।

আব্দুল গফুর জানান, গত ২৪ ঘন্টায় করোনা ইউনিটে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। আমাদের এই হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য শিশু করোনা ইউনিট সহ ৩টি ইউনিট চালু করা হয়েছে। এখানে রোগী ভর্তি ও চিকিৎসার জন্য ২৪ ঘন্টাই খোলা রয়েছে। করোনা রোগী ভর্তি এবং মৃত্যুর সংখ্যা প্রতি দিনই আপডাউন করছে।

তিনি আরও জানান, করোনা ইউনিটে সার্বক্ষণিক রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন, হাসপাতাল কর্তৃপক্ষসহ ডাক্তার, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা। যারা করোনাভাইরাসে উপসর্গ নিয়ে মারা গেছেন তাদের লাশ আত্মীয়-স্বজনের কাছে প্রর্যায়ক্রমে হস্তান্তর করা হয়েছে। আর করোনা পজিটিভে যারা মারা গেছেন সেই সব লাশ করোনা বিধিমোতাবেক তাদের আত্মীয়-স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমবি