খুলনা মহানগরীতে ট্রাকের চাপায় এনামুল কবির (৫০) নামে এক রাজমিস্ত্রী নিহত হয়েছেন।
আজ (১৩ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকালে মহানগরীর লবনচোরার দারোগার লিজ নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত এনামুল মোক্তার হোসেন সড়কের বাসিন্দা।
নিহতের স্ত্রী হোসনেআরা বলেন, আনুমানিক সকাল সাড়ে ৬টায় ফজরের নামাজ পড়ে কাজে যাচ্ছিলেন এনামুল কবির। পথে বালু ভর্তি একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থানেই তার মৃত্যু হয়।
লবনচোরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খায়ের বলেন, রূপসা সেতুর দিক থেকে জিরো পয়েন্টের দিক যাওয়ার সময় হাইওয়ে সড়কের বাম পাশের দারোগার লিজ এলাকায় ভারী কোনো যান ট্রাক অথবা বাস এনামুল কবিরকে চাপা দেয়। এতে ঘটনাস্থালেই তার মৃত্যু হয়। তার সঙ্গে বাইসাইকেল ছিল।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতাল মর্গে পাঠায়।
এমবি





