রাজধানীর খিলক্ষেতে দুটি বাসের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। সকাল সোয়া ৭টায় খিলক্ষেত বাসস্ট্যান্ডে এয়ারপোর্ট থেকে বাড্ডাগামী সুপ্রভাত বাসটি জেএম সিটিং সার্ভিসকে পিছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। জেএম সিটিং সার্ভিসের নাম্বার হল ঢাকা মেট্রো-জ-১১-২৩৪৬।

বাস দুটির সামনের গ্লাস ভেঙ্গে সামনে বসা ৭-৮ জন যাত্রীর শরীরের কিছু অংশ কেটে যায়। আহতদের আশেপাশের ফার্মেসিতে চিকিৎসা দেয়া হয়েছে।

ইআর