লক্ষ্মীপুরের কমলনগরে পানিতে ডুবে মো. সজিব (২) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার কালকিনি ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সজিব কালকিনি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সালে চৌধুরীর ছেলে।

স্থানীয়রা জানায়, দুপুরে খেলতে গিয়ে সবার অজান্তে শিশু সজিব বাড়ির পুকুরের পানিতে পড়ে যায়। অনেকক্ষণ তাকে না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে পুকুরে মৃতদেহ ভেসে উঠলে এলাকাবাসী তাকে উদ্ধার করে।

স্থানীয় চর কালকিনি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইফ উল্লাহ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ওএফ