গ্রীষ্মের শুরুতে দেশজুড়ে চলমান তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন। মাঝারি তাপপ্রবাহের পাশাপাশি বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি এই অতিরিক্ত গরমের কারণ বলে জানিয়েছে, আবহাওয়া অফিস।

এ অবস্থায় সুস্থ থাকতে পর্যাপ্ত পানি পান এবং প্রতিদিনের খাবার তৈরি ও সংরক্ষণে সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের।

গনগনে সূর্যের প্রখরতায় পুড়ছে প্রকৃতি, পুড়ছে নগরজীবন। তবে এতে থেমে নেই জীবন চাকা। কাজের প্রয়োজনে যারাই ঘরের বাইরে বের হচ্ছেন তাদের হাতে শোভা পাচ্ছে ছাতা। তবে ছাতার কার্যকারিতাও যেন হার মানে রোদের উত্তাপের কাছে।

প্রখর এই রৌদ্রতাপে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষেরা। ক্লান্তি দূর করতে কাজের ফাঁকে বিশ্রাম নিচ্ছেন কেউ কেউ। দু'চোখ যেন খুঁজে ফিরছে তৃষ্ণা নিবারণের উপাদান। গলা ভেজাতে রাস্তার পাশের ডাবের পানি, লেবুর শরবত, আখের রস আর তরমুজের চাহিদা এখন সবচাইতে বেশি।

এদিকে গরমে সুস্থ থাকতে খাবার গ্রহণে সতর্কতা ও পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার পরামর্শ দিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া।

প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়া এবং ঢিলে-ঢালা পোশাক পরিধানেরও পরামর্শ তার।

 

এইচ ই