ময়মনসিংহের গফরগাঁওয়ে নেশার টাকা না দেয়ায় মাদকাসক্ত ছেলে মোফাজ্জল তার মা জোসনা খাতুন (৫০) কে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে।
বুধবার বিকেলে উপজেলার বারবাড়িয়া ইউনিয়েনের ভারামধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। হত্যাকারী ছেলে মোফাজ্জলকে আটক করেছে পুলিশ।
গফরগাঁও থানার ওসি মুহাম্মদ আবু ওবায়দা খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বুধবার বিকালে মাদকাসক্ত ছেলে মোফাজ্জল তার মা জোসনা খাতুনের কাছে নেশা করার জন্য টাকা চাইলে তার মা টাকা না দেয়ায় বাগিবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে মোফাজ্জল তার মাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ছেলেকে আটক করে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
এসএইচ





