কুষ্টিয়ার মিরপুরে ট্রাকচাপায় আফরোজা খাতুন (৩০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মিরপুর পৌরসভার কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সে পাশ্ববর্তী মেহেরপুর জেলার কার্শেদপুর গ্রামের আজমাইল হোসেনের স্ত্রী।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম নিহতের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত আফরোজা খাতুন তার দেবর মফিদুল ইসলামের সঙ্গে মোটরসাইকেল যোগে মেহেরপুর থেকে কুষ্টিয়ায় যাচ্ছিলেন। এসময় মিরপুর বাস স্ট্যান্ডের কাছে অসাবধানবসত সে ছিটকে পড়ে। এসময় পেছন দিকে থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক গৃহবধূকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হয়। পুলিশ গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ট্রাকটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে।

সবুজ/জারিফ