পরিচ্ছন্নতা কর্মসূচি দিয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ডে নাম লিখিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সোমবার গিনেস বুক অব ওয়ার্ল্ড কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ডিএসসিসিকে এ স্বীকৃতির কথা জানায়। ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম রায় এ তথ্য জানান।

গত ১৩ এপ্রিল রাজধানীতে এক পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করে ডিএসসিসি। এতে সহযোগিতা করে রেকিট বেনকিজার। কর্মসূচির নাম ছিল 'ডেটল পরিচ্ছন্ন ঢাকা'। মেয়র সাঈদ খোকন এ কর্মসূচির উদ্বোধন করেন।

কর্মসূচিতে অংশ নিতে প্রায় ৩০ হাজার মানুষ নিবন্ধন করেন। তবে কর্মসূচিতে অংশ নেন ১৫ হাজার ৩১৩ জন। অবশ্য গিনেস বুক কর্তৃপক্ষ গণণা করে ৭ হাজার ২১ জন। আর বিশ্বরেকর্ড গড়তে দরকার ছিল এরও কম।

ভারতের আহমেদাবাদে ৫ হাজার ২৬ জনকে নিয়ে এক কিলোমিটার রাস্তা পরিষ্কার করার বিষয়টি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে উল্লেখ ছিল। বর্তমান এ রেকর্ডটি ডিএসসিসির।

এমআর