পাবনা শহরের শহীদ রফিক উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে ট্রাক চাপায় আব্দুর রাজ্জাক (৫০) নামের এক পথচারী নিহত হয়েছে।

আজ (বৃহস্পতিবার) বিকাল ৩ টার দিকে এই ঘটনা ঘটে। নিহত রাজ্জাক শহরের আরিফপুর মহল্লার হাশেম সরদারের ছেলে।

সদর থানার ওসি আব্দুর রাজ্জাক গণমাধ্যমকে জানান, শহরের কাজ শেষে দিলালপুর মহল্লার শহীদ রফিক উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয়রা দ্রুত তাকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, পরিবারের লোকজন ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি সাপেক্ষে মরদেহ বাড়ি নিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

রাকিবুল/এমবি