ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় দুগ্রুপের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার সাপখোলা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের শৈলকুপা ও ঝিনাইদহ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, সাপখোলা গ্রামের আওয়ামী লীগের সমর্থিত ইউপি সদস্য টিটো হোসেন ও একই দলের প্রাক্তন ইউপি সদস্য শহিদুল ইসলামের মধ্যে বিরোধ চলে আসছিল।

এর জের ধরে সকাল ১০টার দিকে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে নারীসহ কমপক্ষে ১৫ জন আহত হন।


এমএনজে