আজ শুক্রবার। সাপ্তাহিক ছুটির দিনে বাজারে অন্য যেকোনো দিনের চেয়ে ভিড় বেশি। গত দুই সপ্তাহ থেকে কাচা বাজারে নাম শুনলেই যেন আতঙ্ক চলে আসে।
রাজধানীর ফকিরাপুল শান্তিনগর ও এজিবি কলোনীর কাঁচাবাজার ঘুরে দেখা যায় ভিন্ন এক চিত্র। রাজধানীর অভিজাত ও বড় বাজারগুলোর মতো প্রতিটা পণ্যই বিক্রি হচ্ছে প্রতিটি পণ্য বিক্রি হচ্ছে। এতে বিত্তবানদের তেমন একটা সমস্যা না হলেও বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা।
ব্যবসায়ীরা বলছেন, আগামি ১৫ দিনের মধ্যে বাজারে শীতের সবজি আসতে শুরু করলে এমনিতেই সবজির দাম কমতে শুরু করবে।
রাজধানীর সবজি বাজার গুলো ঘুরে গেছে, প্রতি কেজি সবজি কেজিতে ৩০ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে।
শান্তিনগর বাজা্রে মমিনুল ইষলাম নামে এক ক্রেতার সাথে কথা হয়, তিনি বলেন, ৫০০ শত টাকা নিয়ে বাজারে আসলে ৪ কেজি সবজিও কিনতে পারি না। সব কিছুর দাম স্বার্ধের বাহিরে।
আজ (শুক্রবার) ফকিরারপুল ও এজিবি কলোনির কাঁচাবাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ২০০ থেকে ২২০ টাকায়, লম্বা বেগুন ৬০ টাকা, গোল বেগুন ৬০ টাকা, ঝিঙ্গা ৬৫ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, আলু ৩০ টাকা, গাজর ৮০ থেকে ৯০ টাকা, করলা ৭০ টাকা, উস্তা ৫০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, পটল ৫০ বরবটি ৮২ টাকা, সিম ১০০ টাকা, লাল শাক প্রতি আটি ২০ টাকা, মুলা শাক প্রতি আটি ১৫ টাকা থেকে ২০ টাকা। ডাটা শাক ৩০ টাকা, পুঁইশাক ৩৫ টাকা, ধনে পাতা ও কাঁচা পেঁপে বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজিতে।
তাছাড়া, বড় আকারের মিষ্টি কুমড়া ৮০ থেকে ৭০ টাকা, জালি কুমড়া ৫০ থেকে ৬০ টাকা, কচুর লতি ৫৫ টাকা, , কাঁচা কলা প্রতি হালি ৩৫ থেকে ৪০ টাকা, প্রতি পিস লাউ ৫০ টাকা, হালি প্রতি লেবু ৩৫ থেকে ৪০ টাকা, কাঁকরল ৬০ টাকা, ও শসা ৬০ থেকে ৭০ টাকা কেজিতে বিক্রি করছেন দোকানিরা।
এদিকে, প্রতি কেজি টমেটো ১১০ টাকা, এক পিস ফুল কপি ৬০ টাকা, বাঁধা কপি ৬০টাকা, , প্রতি আঁটি লাল শাক ১০ টাকা, (১০০ গ্রাম) ২৫ টাকা,
এত দাম কেন জানতে চাইলে শান্তিনগর বাজারের খুচনা ব্যবসায়ী আমিনুল জানান, বাজারের সকল প্রকার সবজি সরবরাহ কম থাকায় আমরা বেশি দামে কিনতে হয়, যার জন্য খুচরা বাজারে এর প্রভাব।
এমবিএইচ





