ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে ময়না (৮) ও বন্যা (৬) নামে দুই শিশু মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার সিঙ্গারোল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, বন্যা সিঙ্গারোল গ্রামের নুর ইসলামের মেয়ে। ময়না ওই গ্রামের সফিকুল ইসলামের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ময়না ও বন্যা দুপুরে বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয়। পরে বিকেল ৩টার দিকে ওই পুকুরে তাদের লাশ ভেসে ওঠে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরশেদুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা, ২০ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ





