সাভার ও আশুলিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন মারা গেছেন।
বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার ভোরের মধ্যে এসব দুর্ঘটনা ঘটে।
পুলিশ নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বৃহস্পতিবার ভোর রাতে আশুলিয়ার গোরাট এলাকার ইউসুফ মার্কেট সংলগ্ন রাস্তায় একটি যাত্রীবাহী বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।
এরা হলেন- আশুলিয়ার বাগবাড়ি এলাকার বাসিন্দা বিপ্লব(২২) ও সাদেক(২৪)।
এদিকে বৃহস্পতিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সিঅ্যান্ডবি এলাকায় একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে চালক ঘটনাস্থলেই মারা যান। প্রাথমিকভাবে নিহত চালকের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
এর আগে বুধবার রাত ১১টায় আশুলিয়ার নৃসিংহপুর এলাকায় নছিমনের চাপায় আমির হোসেন(২২) নামে এক মোটরসাইকেল আরোহী মারা যান। তিনি গাজীপুরের জয়দেবপুর থানার সুরাবাড়ি এলাকার সবুর উদ্দিনের ছেলে।
এ ঘটনায় নছিমনটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
আশুলিয়া থানার ওসি শেখ বদরুল আলম এসব দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঢাকা, ১৭ জুলাই(টাইমনিউজবিডি.কম), এনএস





