ঘুষ ও নিয়োগ বাণিজ্যের বিরুদ্ধে এবং সারাদেশে দুর্নীতিবাজদের প্রতিরোধের আহবান জানিয়েছেন কমরেড নুরুল হক মেহেদী। একই সঙ্গে সারা দেশে দুর্নীতি বিরোধী আন্দোলন জোরদার করার জন্য কমিটি গঠনের মাধ্যমে দুর্নীতিবাজদের রুখে দাড়ানোর অনুরোধ জনান তিনি।

শনিবার বিকালে রাজধানীর শাহবাগ চত্বরে ঘুষ বাণিজ্য-নিয়োগ বাণিজ্যের বিরুদ্ধে প্রতিবাদ মানববন্ধন কর্মসূচি পালনকালে প্রধান অথিথির বক্তব্যে তিনি এ আহবান জানান। পরে ওই এলাকায় দুর্নীতি বিরোধী বিক্ষোভ প্রদর্শণ করেন।

সভাপতিত্ব করেন দুর্নীতি প্রতিরোধ আন্দোলনের আহবায়ক মোঃ হারুন-অর-রশিদ খান, প্রধান অতিথির বক্তব্য রাখেন গরীবি হটাও আন্দোলনের সভাপতি কমরেড নুরুল হক মেহেদী।
আরও বক্তব্য রাখেন মোঃ আলমগীর, মাহবুব নেওয়াজ চৌধুরী, সৈয়দ হারুন-অর-রশিদ, সাধারণ সম্পাদক সোনার বাংলা পার্টি, ওমর ফারুক সিকদার, সভাপতি জনশক্তি পার্টি, মোস্তা ফিজুর রহমান মুক্তা, সভাপতি গণতান্ত্রিক ছাত্র কেন্দ্র,সাইফ উদ্দিন মনি, সভাপতি ডেমোক্রেটিক লীগ, বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের সভাপতি মোঃ ইমতিয়াজ হোসেন, প্রতিবাদে তারণ্যের মাসুদ-উজ-জামান, দুর্নীতি প্রতিরোধ আন্দোলনের আহবায়ক কমিটির সদস্য মাহফুজুর রহমান, এম এ জামান, মোঃ রায়হান, কাজী জহির উদ্দিন তিতাস, লোকমান হোসেন, সৈয়দ মাহমুদুল হক আক্কাস প্রমুখ।

ঢাকা,একে, ২০ সেপ্টেম্বর. টাইমনিউজবিডি.কম,জেএ