গাজীপুরের টঙ্গী থেকে ট্রাক ভর্তি ৫২ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ঢাকা ইন্টেলিজেন্স জোন)।

সোমবার সাকাল ৮টায় তাদের আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ঢাকা মেট্রো-উত্তর) সহকারী পরিচালক মো. মঞ্জুরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীতে রাস্তায় ঐ ট্রাকে তল্লাসী চালিয়ে ট্রাক ভর্তী গাজা পাওয়া যায়। তল্লাসীর কালে মাসুদ (৪০) ও লোকমান (৬০) নামে দুই জনকে আটক করা হয়। অন্য একজন মো. লিটন পালিয়ে যায়।

আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

এআই/কেএইচ