দেশের বিভিন্ন স্থানে চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবিতে বুধবার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানেরা।

লালমনিরহাট : পাটগ্রাম চৌরঙ্গী মোড়ে সমাবেশে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা এএইচএম সালাউজ্জামান ফারুক, জাকির হোসেন, তারেকুজ্জামান ফাইন, ইকবাল হোসেন মামুন, সাফিউল ইসলাম প্রমুখ।

নলছিটি (ঝালকাঠি) : সমাবেশে বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সেকান্দার আলী মিয়া, তাজুল ইসলাম চৌধুরী ও আবদুল মোতালেব।

মদন (নেত্রকোনা) : মুক্তিযোদ্ধা আবদুল কদ্দুছের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা কমান্ডার হেলাল উদ্দিন তালুকদার, একেএম সামছুল ইসলাম খসরু, আবদুর রহিম, সাজেদুল করিম সাজু প্রমুখ।

সাঁথিয়া : সভায় বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুক এমপি, নিজাম উদ্দিন, আবদুল লতিফ, জহুরুল হক মাস্টার, বিন তৌফিক সবুজ প্রমুখ।

কলমাকান্দা : মানববন্ধনে নেতৃত্ব দেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সুলতান গিয়াস উদ্দিন, আবদুল জব্বার, নুরুল ইসলাম নুরু, আনোয়ার হোসেন আজাদ ও মজিবুর রহমান লাল মিয়া প্রমুখ।

পিরোজপুর : এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম হাওলাদার, মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, সমীর কুমার দাস বাচ্চু, এম এ রব্বানী ফিরোজ, শহিদুল আলম মন্টু, আব্দুর রাজ্জাক মোল্লা ও দিলীপ সিকদার, পৌর কাউন্সিলর সাদুল্লাহ লিটন ও শহিদুল ইসলাম সিকদার, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব সাইফুল ইসলাম সিকদার প্রমুখ।

ভোলা: মানববন্ধনে বক্তব্য রাখেন ভোলা সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অহিদুর রহমান, ভোলা প্রেসক্লাবের আহ্বায়ক এম এ তাহের, দৈনিক বাংলার কণ্ঠের সম্পাদক এম হাবিবুর রহমান, আমির হোসেন বাচ্চু, মো. ইসমাইল প্রমুখ।

গফরগাঁও (ময়মনসিংহ): মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেছেন গফরগাঁওয়ে। উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়।

ত্রিশাল (ময়মনসিংহ): মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। এ সময় বক্তব্য রাখেন ময়মনসিংহ সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযোদ্ধা ’৭১-এর সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মোমেন, বীর মুক্তিযোদ্ধা মোজাহিদ খান ভোলা, ফজলুল হক, আ. মান্নান, ইব্রাহিম খান, হরমুজ আলী, শাহজাহান প্রমুখ। পরে তারা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

এএস