ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফজলুর রহমান (৫৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে।

শনিবার দুপুর দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ফজলুর রহমানের হাজতি নম্বর: ৩৩৬৩৭/১৪।

পুলিশ কনস্টেবল জাকারিয়া জানান, হাজতি ফজলুর রহমান শনিবার অসুস্থতা অনুভব করেন। পরে তাকে কেন্দ্রীয় কারাগার থেকে সরাসরি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক এসময় তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে ১১ নভেম্বরও অসুস্থ হয়ে পড়লে ফজলুর রহমানকে একবার চিকিৎসা দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল।

কেএইচ